নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো, চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদায় ঝড় বৃষ্টির সময় মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে রবিবার সকালে বজ্রপাতে আবু ইসলাম (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামের নিয়াজ উদ্দীনের ছেলে। নিহত এর পরিবারের ও স্থানীয় সূত্রে জানা যায়,আবু ইসলাম সকালে গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এ সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি ও আকাশে তর্জন গর্জন শুরু হয়। বৃষ্টির সময় এক পর্যায়ে ওই স্থানে বজ্রপাত ঘটলে আবু ইসলাম গুরুতর আহত হয়। বজ্রপাতের আঘাতে তার শরীর ঝলসে যায়। পরে খবর পেয়ে তার পরিবারের সদস্য ও এলাকাবাসীরা তাকে সেখান থেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বজ্রপতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন