চিলাহাটি ওয়েব ডেস্ক :পার্বতীপুরে প্রতিবন্ধী মানুষদের জন্য পুনর্বাসন কেন্দ্র পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। আইআইআর-এসআইবি প্রজেক্টের আওতায় আগামী তিন বছরের জন্য এটি পরিচালনা করবেন,স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ)।
এদিকে,স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ)’র আয়োজনে, লিলিয়ন ফন্ডসের অর্থায়নে ও সেন্ট্রাল ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) কারিগরি সহযোগিতায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রের হলরুমে আজ বৃহষ্পতিবার দুপুর ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শরীফুল রেজওয়ান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, স্থানীয় বে-সরকারি উন্নয়ন সংস্থা কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর প্রধান নির্বাহী পরিচালক মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, কাম টু ওয়ার্ক রিহাব অফিসার পারভেজ সিকদার ও ইসমিতা হাজদা প্রমুখ। পরে এদিনে বিনামূল্যে ৮টি রোগী দেখেন বলে জানান রিহাব অফিসার পারভেজ সিকদার।

