নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তে যাতে কোনও অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়। একই সাথে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবি নিয়মিত ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে। সীমান্ত এলাকা দিয়ে পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান, মানব পাচারসহ যে কোন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনার আলোকে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে পঞ্চগড় ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে।
