Type Here to Get Search Results !

বিরামপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস। ২০২৫-২৬ অর্থবছরে “Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER)” প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বিরামপুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম মিয়া, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, দিনাজপুর। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি যুবসমাজকে কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করে। অনুষ্ঠানে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান কৃষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা জানান, PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তিগত সহায়তা, পুষ্টিকর ফসল উৎপাদনে উদ্বুদ্ধকরণ, নারী কৃষকদের সম্পৃক্তকরণ এবং কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন কৃষি প্রযুক্তি ও বিষয়ের উপর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জৈব বালাইনাশক ব্যবহার, আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের ফসল, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন পদ্ধতি, পুষ্টিকর শাকসবজি চাষ, এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার সরাসরি প্রদর্শন করা হয়। প্রদর্শনীগুলো কৃষক-কৃষাণীদের বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আধুনিক কৃষি চর্চায় উদ্বুদ্ধ করে। এ সময় নিরাপদ খাদ্য উৎপাদন, জৈব কৃষি সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, দুর্যোগ মোকাবিলায় সহনশীল কৃষি ব্যবস্থা এবং কৃষকদের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা করা হয় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন এনজিও ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষিকে ঘিরে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং দেশের সামগ্রিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকরা প্রদর্শনী কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজনকে কৃষি উন্নয়নের জন্য অত্যন্ত কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies