আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প
(এলডিডিপি) এর আওতায় প্রডিউসার গ্রুপ (পিজি) খামারীদের
মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর
২টায় উপজেলা সভাকক্ষে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও উপকরণ বিতরণ
করেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) এর মাননীয় সংসদ সদস্য
এ.জেড.এম. রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী
কমিশনার ভূমি সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা: সারোয়ার হাসান, এমপি প্রতিনিধি ও রাজনীতিবিদ
মোঃ সাহাজুল ইসলাম, ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক মোঃ সিদ্দিকুর
রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার পিজি খামারীদের মাঝে গবাদিপশু
পালন ও ডেইরি খামার উন্নয়নে সহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা
হয়। এর মধ্যে ছিল ফিডার, পানির পাত্র, ওষুধ, ভিটামিন, জীবাণুনাশক
সামগ্রীসহ প্রয়োজনীয় কৃষি ও প্রাণিসম্পদ উপকরণ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে খামারীদের
আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। এতে
খামারীরা লাভবান হওয়ার পাশাপাশি দেশের দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি
পাবে। আয়োজনে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী
হাসপাতাল, ফুলবাড়ী, দিনাজপুর।
