আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ীতে পুকুরে ডুবে দুই ভাই বোনের
মর্মান্তিক মৃত্যু। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী বাজার
এলাকায় গতকাল বুধবার সকাল আনুমানিক সাডে ৯টায় বাড়ীর পাশের
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশু দুটির নাম সাবিয়া (৫) ও তার ভাই সিয়াম (৪)। তাদের পিতার নাম
শাহিন আলম (৩০) ও মায়ের নাম কেয়া বেগম (২৫)।
এলাকাবাসি জানায়, দুই ভাই বোনকে দেখতে না পেয়ে তার পিতা মাতা
ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে ভাসতে দেখে
দুই ভাই বোনকে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ
ঘটনার নিশ্চিত করেন। একসাথে দুই ভাই বোনের মৃত্যুতে এলাকায়
শোকের ছায়া নেমে এসেছে।
এই মর্মান্তিক ঘটনা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ
হাসান জানতে পারলে তিনি তৎক্ষনাত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন
খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম হোসেন ও এলাকার
ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।