Type Here to Get Search Results !

শোকের আবহে বিরামপুর প্রেস ক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন মহোদয়ের রত্নগর্ভা গর্ভধারিণী মা শ্রদ্ধেয় মরহুমা জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বিরামপুর প্রেস ক্লাব, কলেজ বাজারের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংবাদিক মহলের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি মন্ত্রী মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিরামপুর উপজেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা মোঃ শিরণ আলম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মরহুমার নাতি নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া,বিরামপুর প্রেস ক্লাব কলেজ বাজারের সভাপতি মাহমুদুল হক মানিক, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল হক, সহ-সভাপতি আব্দুল কাফি, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক রিপণ চৌধুরী মানিক, বিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিঞা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক মণ্ডলী ও সুধীজন। দোয়া মাহফিলে বক্তারা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, এমন আয়োজন সমাজে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies