খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : উলিপুর উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার এ, টি, এম আরিফ সভায় তিনি সকলকে স্বাগত জানান। পরিচয় পর্ব মধ্যে দিয়ে আলোচনা শুরু হয়। সাংবাদিক গন উপজেলা ও পৌরসভার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পাশাপাশি সাংবাদিকদের সমস্যা নিয়েও কথা বলেন। উলিপুর রিপোটার্স ইউনিটির সাবেক আহবায়ক মমিনুল ইসলাম পৌরসভার রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে কথা বলেন। উলিপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ফিরোজ কবীর কাজল তার বক্তব্যে যানজট উলিপুরের একটি বড় সমস্যা তা সমধানের জন্য আশু পদক্ষেপ গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ।দৈনিক আজকালের খবর, ডেইলি ট্রাইবুনাল, সংবাদের আলো অনলাইন ও দৈনিক যুগের আলো পত্রিকার উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লালু, আসন্ন ঈদুল – উল আজহা উপলক্ষে সরকার কর্তৃক অসহায়, দারিদ্র্য দের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরন প্রক্রিয়া সচ্ছতা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান। উলিপুর রিপোটার্স ইউনিটির সাবেক সদস্য সচিবও ‘দৈনিক বায়ান্নর আলো”র ষ্টাফ রিপোটার্স আব্দুল মান্নান উলিপুরের নদী ভাঙ্গন রোধ বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা শিক্ষা প্রতিষ্টানের সমস্যাসহ সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সে বিষয়ে সহযোগিতা কামনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক খোলা কাগজের উলিপুর প্রতিনিধি আব্দর রহিম,উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এইচ শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সকলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।সভায় উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো: রিয়াজুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
