ডেস্ক রিপোর্ট : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (এমপি) বলেছেন- জনগনের যে সম্পদ আছে তা জনগনের কাজে ব্যবহার করা হবে| সে সম্পদটাকে আমরা আহরন করতে চাই| বড়পুকুরিয়া থেকে উৎপাদিত কয়লা দেশের সম্পদ, জনগনের সম্পদ|
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন|
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর এদেশে একটা ফ্যাসিষ্ট সরকার শাসন করেছে| তারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশে ইমপোর্ট করার ব্যাবস্থা করেছিলো| আমাদের প্রধানমন্ত্রী মনে করেন আমরা জনগনের সরকার| জনগনের যে সম্পদ আছে সে সম্পদটাকে আমরা জনগনের উন্নয়নে ব্যবহার করতে চাই|
তিনি আরও বলেন, দেশের উন্নতির জন্য সবচেয়ে আগে দরকার জ্বালানি| আমাদের নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন ইনপুট করব প্রশ্নছুড়ে তিনি বলেন নিজেদের দেশের জ্বালানি নিজেরাই যেন আহরন করতে পারি এবং দেশের উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে|
এ সময় উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়লাখনির কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
সফরসূচির অংশ হিসেবে মন্ত্রী মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কম্পানি পরিদর্শন শেষে বিকেল ৩টায় বড়পুকুরিয়া খনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করার কথা রয়েছে|
