শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা পরিষদে আজ বৃহস্পতিবার এতিমদের মাঝে সরকারি খেজুর বিতরণ করা হয়। পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের ১৩১টি এতিম খানায় ২০৮ কেজি সরকারি খেজুর বিতরণ করা হয়।
এতিমখানার এতিম শিশু কিশোররা সৌদি আরব থেকে পাওয়া উন্নতমানের খেজুর পেয়ে বেশ খুশি। বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) এন,এম, ইশফাকুল কবীর, থানা বিএনপি’র সহ-সভাপতি মইনুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলাম, এতিম খানা কর্তৃপক্ষ, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

