আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়ন সমবায় সমিতি বহু বছর ধরে প্রান্তিক চাষীদের আর্থিক সহায়তা দিয়ে কাজ করে আসছে।
মজবুত ও টিকসই বাংলাদেশ গড়তে সমবায় সমিতির কোন বিকল্প নেই। তিনি বলেছেন পল্লী উন্নয়ন সমবায় সমিতি ১৯৮১ সালে সাহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন, বহু বছর ধরে এই পল্লী উন্নয়ন সমবায় সমিত লিঃ, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি ঋণ প্রদান প্রকল্প অব্যাহত রেখেছেন। ঋণের পরিমাণ বাড়াতে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেছেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম।
কাহারোল উপজেলা ইউসিসি এর হল রুমে
গত কাল ৯ মার্চ সোমবার কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ৪২ তম সাধারণ সভায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম অনুষ্ঠানে এসে পৌছলে পল্লী উন্নয়ন সমবায় সমিতির পক্ষ হতে সম্বর্ধনা প্রদান করা হয়। কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান।
কাহারোল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর পরিচালক ও বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন রংপুর অঞ্চল ব্যবস্থাপনা পরিচালক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে কাহারোল উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েলারা সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল উপজেলা সমবায় অফিসার সারোয়ার হোসেন মোরশেদ, কাহারোল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরিফা আরমান আরা, কাহারোল বি আর ডিবির সাদেক পরিচালক মাইন উদ্দিন, ইসমাইল হোসেন, খানসামা উপজেলা ইউসিসি এর চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, দিনাজপুর সদর ইউসিসি এর চেয়ারম্যান আজিজুল ইসলাম, কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদেক,
এ সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অলিউর রহমান, লাবু সরকার, জিএম সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
