Type Here to Get Search Results !

কাহারোলে বিএনপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার সহিদুল ইসলামের চাতালে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম। দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সম্পাদক কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন,কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল উপজেলা যুবদলের আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদেক,দিনাজপুর জেলা বিএনপি'র সদস্য আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা সহ কাহারোল উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ উপজেলা যুবদল,কৃষক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies