Type Here to Get Search Results !

কাহারোলে হাটের জায়গা পরিদর্শন করলেন সংসদ সদস্যে

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের কাহারোলে, কাহারোল হাট সম্প্রসারণ করনে হাটের জায়গা পরিদর্শন করেছেন দিনাজপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার বিকেলে তিনি হাটের জায়গা পরিদর্শন করেন। দিনাজপুর জেলায় উত্তর বঙ্গের ঐতিহাসিক গরু মহিষের কাহারোল আটটি দীর্ঘদিন জায়গা সংকটের কারণে জনদুর্ভোগের কারণ হিসাবে দেখা যায়। সপ্তাহে একদিন শনিবার হাটটিতে গরু মহিষের বাজার বসে। জায়গা সংকটের কারণে গরুর - মহিষের হাটি রাস্তার উপরে বসতে দেখা যায়। দেশের বিভিন্ন জেলা উপজেলা হতে ট্রাক নসিমন করিমন যোগে আশা গরু মহিষ রাস্তার উপরে লোট আন লোড করার কারণে কাহারোল বাজারের ব্যস্ততম ব্যস্ততম রাস্তাটিতে পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়। হাট সম্প্রসারণের বিষয়টি এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি থাকায়, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি'র দলীয় প্রার্থী মনজুরুল ইসলামের হাট সম্প্রসারণ অঙ্গীকার বাস্তবায়নে সংসদ সদস্য হাট সম্প্রসারণের কাজটি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ গ্রহণ করেন । দীর্ঘদিন পর হাট সম্প্রসারণে সংসদ সদস্য হাটের জায়গা পরিদর্শন কড়ায় স্থানীয়রা আষার আলো দেখছেন বলে অনেকেই মন্তব্য করেছেন। এর পূর্বে সংসদ সদস্য মনজুরুল ইসলাম কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত তরণের লক্ষ্যে হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন । এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল থানা অফিসার ইনচার্জ রোমেল বড়ুয়া, কাহারোল উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক শাজাহান সিরাজ শিপন, দিনাজপুর জেলা বিএনপি'র অন্যতম সদস্য আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, কাহারোল উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা সহ অনেকেই উপস্থিত ছিলেন
বিভাগ

Top Post Ad

Hollywood Movies