Type Here to Get Search Results !

বিরামপুরে ভাড়াটিয়া নারী ধর্ষণ মামলায় পলাতক বাড়িওয়ালা গ্রেফতার

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বিরামপুর শহরে ভাড়াটিয়া এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি বাড়িওয়ালা হুমায়ুন কবীরকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় পৌনে দুই মাস আত্মগোপনে থাকার পর RAB-৫ এর সহায়তায় তাকে রাজশাহী থেকে আটক করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলু মিয়া জানান, শহরের প্রফেসরপাড়া মহল্লার মৃত ফজলুর রহমানের ছেলে হুমায়ুন কবীর (৪৩) তার বাড়ির ৪০ বছর বয়সী এক ভাড়াটিয়া নারীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী নারী চলতি বছরের ৭ জানুয়ারি বিরামপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, মামলার পর থেকেই অভিযুক্ত হুমায়ুন কবীর আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে RAB-৫ এর সহযোগিতায় সোমবার রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার (৩ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies