Type Here to Get Search Results !

বোদায় ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী

পঞ্চগড় ব্যুরো ' পঞ্চগড়ের বোদায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 
 শনিবার (১৪ মার্চ) সকালে বোদা পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে ডেংগু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২(বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। এসময় বোদা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.লুৎফুল কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাহিদ হোসেন সহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা প্রশাসনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী ও পঞ্চগড় দুই আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আজ থেকে ডেংগু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু হলো। আমাদের সরকারের স্বাস্থ্য নীতি হলো ' প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম '। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রবিউল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী এই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান প্রতি শনিবার অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বিভিন্ন দপ্তরের নেতৃত্বে নিয়মিত কার্যক্রমের বাইরে শনিবার এই অভিযান পরিচালিত হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. লুৎফুল কবীর বলেন, এই অঞ্চলে ডেংগু বা চিকনগুনিয়ার প্রভাব নেই বললেই চলে।তবে বিভিন্ন রোগ প্রতিরোধে সরকারের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সচেতনতা বাড়াতে র‍্যালী সহ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবো।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies