Type Here to Get Search Results !

ফুলবাড়িতে পঁচা গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) :কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে একরামুল হক নামের এক ব্যবসায়ী পঁচা গরুর মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একরামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। অভিযানে জব্দ করা পঁচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies