Type Here to Get Search Results !

কাহারোলে নবনির্বাচিত সংসদ সদস্যের মত বিনিময়

আমিনুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি :কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের সাথে মত বিনিময় করেছেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম। ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার দুপুর ২ টায় কাহারোল উপজেলা পরিষদ সভাকক্ষে মত বিনিময় সভার আয়োজন করা হয় । এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম বলেন, সৎ স্বচ্ছতা চাঁদাবাজ মুক্ত উপজেলা গড়তে কর্মকর্তাদের সোচ্ছার থাকারনির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন জনগণ যেন কোন দপ্তরে হয়রানির শিকার না হয়, জনসাধারণের সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, পুরনো নিয়মে কাজ না করে নতুন বাংলাদেশর গড়ার প্রত্যয়ে প্রশাসনকে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেন বড়ুয়া, দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান সহ সকল দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies