আমিনুল ইসলাম, কাহারোল : দিনাজপুর
দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে ভাষা শহীদদের স্মরণে গতকাল রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্থবক অর্পণ করেন, দিনাজপুর ১ বীরগঞ্জ - কাহারোল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলাম (মঞ্জু)
কাহারোল উপজেলা প্রশাসনের পক্ষ হতে শহীদদের স্মরণে পুষ্প স্থবক অর্পণ করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, এ সময় উপস্থিত ছিলেন কাহারোল সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, এএসপি সার্কেল মোঃ মনিরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বড়ুয়া
জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের নেতৃতে কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি',
ছাত্রদল, যুবদল কৃষক দল পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর জেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক প্রভাষক শামীম ইসলাম, কাহারোল উপজেলা যুবদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক, কাহারোল উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, কোষাধক্ষ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মতিউর রহমান, লাবু সরকার জিএম সরকার সহ কাহারোল উপজেলা বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
কাহারোল প্রেসক্লাব ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্থাবক অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মোঃ রুস্তম আলী, সুকুমার রায়, ইব্রাহিম খলিল সোহাগ, আব্দুল জলিল।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য শাসিত প্রতিষ্ঠান, ব্যাংক বীমা সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুষ্প স্থপক অর্পণ করা হয়।


