Type Here to Get Search Results !

পীরগঞ্জে শহিদ দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ বৃহস্পতিবার পীরগঞ্জ বণিক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রস্তুতি মূলক সভা সমাপ্তির পর উপজেলা প্রশাসন এর আয়োজন করেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়। ওই সময় সহকারী কমিশনার (ভূমি) এন,এম, ইশফাকুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies