Type Here to Get Search Results !

ডা. শফিকুর রহমান এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ৪ ফেব্রুয়ারি ২০২৬, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এর আগমন উপলক্ষে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের বিশাল জনসভা বাস্তবায়নের লক্ষ্যে জেলা জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত অদ্য ২ ফেব্রুয়ারি ২০২৬ বেলা ১১ ঘটিকায় জেলা জামায়াত কার্যালয়ে জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মু. শাহজালাল সবুজ এর সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন কুড়িগ্রাম সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। মত বিনিময় সভায় জনসভার প্রোগ্রামের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে উপস্থাপন করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার। জেলা আমির কুড়িগ্রামবাসীকে স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করার জন্য উদার্থ আহ্বান জানান এবং জনসভাটিকে সাফল্যমন্ডিত করতে স্থানীয় প্রশাসন ও সাংবাদিক বৃন্দের সহযোগিতা কামনা করেন। ৪ তারিখের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা,আমীরে জামায়াত ও জননন্দিত মানবিক নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ১. বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম, ২.জুলাই বিপ্লবের অগ্র সৈনিক জনাব মোঃ আখতার হোসেন- সদস্য সচিব,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩.তরুণদের আইকন-জুলাই আন্দোলনের বিপ্লবী কণ্ঠস্বপ্ন জনাব হাসনাত আবদুল্লাহ, মূখ্য সংগঠক --দক্ষিণ অঞ্চল,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- ১. জনাব মোহাম্মদ সিগবাতুল্লাহ - কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। ২. তারুণ্যের অহংকার, ডাকসু *ভিপি সাদিক কায়েম* । আরো উপস্থিত থাকবেন কুড়িগ্রামের সকল সংসদীয় আসনের ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও স্থানীয় নের্তৃবৃন্দ । মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক জনাব শবেবর রহমান, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, জেলা কর্ম পরিষদ সদস্য আলতাফ হোসেন, জহুরুল ইসলাম, কুড়িগ্রাম সদর আমির মাস্টার শামসুল হুদা মিঠু, শহর কর্ম পরিষদ সদস্য এডভোকেট জাহাঙ্গীর আলম জুয়েল, একেএস কাজল প্রমুখ।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies