Type Here to Get Search Results !

খানসামায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

এস.এম. রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী দায়িত্ব সঠিকভাবে পালনের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। রবিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এছাড়া বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচনী বিধিমালা ও আচরণবিধি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন এবং পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও সঠিকভাবে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies