Type Here to Get Search Results !

বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সাহাদুল ইসলাম (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তিনি ওই এলাকার আহাদ আলীর ছেলে। 
এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৮ জানুয়ারি অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে বাসায় একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার স্বামী কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। পরে স্বামী বাড়িতে ফিরে এলে বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তাকে গ্রেপ্তারে তৎপরতা হয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহীকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দিনাজপুর র‌্যাবের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) আশরাফুল কবির জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বলগাড়ি গোপালপুর এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে র‌্যাব আসামীকে থানায় জমা দিয়ে যাওয়ার পর বেলা ১২টার সময় বিজ্ঞ আদালতে তাকে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies