Type Here to Get Search Results !

ডোমারে এক মাস ধরে নিখোঁজ ২৪ বছর বয়সী যুবক

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের মাঝিয়ালী পাড়ার বাসিন্দা শাহজালাল (২৪) গত ২ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
নিখোঁজ শাহজালাল ওই এলাকার রহিদুল ইসলাম ও সাহেলা বেগমের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গত ২ অক্টোবর তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফিরে আসেননি।
আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় অসহায় বাবা রহিদুল ইসলাম ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর-৮০০। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ছেলের সন্ধান না পাওয়ায় উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।
পরিবারের পক্ষ থেকে নিখোঁজ শাহজালালের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে কিংবা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৩৭৬০৪০৭৫
বিভাগ

Top Post Ad

Hollywood Movies