Type Here to Get Search Results !

শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর ----ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় ব্যুরো :পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন.শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক, মানুষ গড়ারকারিগর।কোন শিক্ষক স্কুল ফাঁকি দিলে,ছাত্ররাও বিদ্যালয় ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। তিনি শিক্ষকদের ঠিক সময় মত বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে পাঠদানের আহবান জানান।প্রধান মন্ত্রী তারেক রহমান দেশ সুষ্ঠু ভাবে পরিচালনা করছে কিন্তু জনতার আন্দোলনে পলাতক নিষিদ্ধ সংগঠনটির সদস্যরা বিএনপির এমপির বাড়ি-ঘর সহ বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে। তারা দেশে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে তিনি এ বিষয়ে শিক্ষকদের সোচ্চার থাকার আহবান জানান। 
শনিবার (২১ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে,বোদা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) কর্তৃক আয়োজিত, ১৮ তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সভায় মন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের বিবরন তুলে ধরেন। কালব এর উপজেলা অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোজ্জাম্মেল হকের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল,উপজেলা সমবায় অফিসার এ এফ এম জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ,সহ সভাপতি সাজ্জাদার রহমান জুয়েল,পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিম্ময়। পরে মন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বোদা উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর পর দুপুরে তিনি বোদা পাথরাজ সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত তাঁকে দেওয়া সংবর্ধনা সভা,কলেজের বার্ষিক ক্রীড়া.সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies