Type Here to Get Search Results !

উলিপুরে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ভিত্তি জরিপের তথ্য অবহিতকরণ সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের জেলার ৪টি উপজেলার দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে পরিচালিত ভিত্তি জরিপের তথ্য-উপাত্ত অবহিতকরণ সভা উলিপুর উপজেলায় অনুষ্ঠিত হয় বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে। মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) আন্তর্জাতিক সংস্থা হেকস/ইপার এর সহযোগিতায় থ্রাই‌ভিং থ্রো ইকুই‌টি ,ই‌কোনমিক এম্পাওয়ার‌মেন্ট এ্যান্ড ক্লাই‌মেট রে‌জি‌লি‌য়েন্স (থ্রাইভ) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।মোঃ রেজাউল করিম প্রকল্প সমন্বয়কারী থ্রাইভ প্রকল্প ম‌হি‌দেব যুব সমাজ কল্যাণ স‌মি‌তি(এম‌জেএস‌কেএস) এর সঞ্চালনায়,উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম. আরিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মানিক চৌধুরী সভাপতি জেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম কু‌ড়িগ্রাম, জ্যোতি আহমদ উপদেষ্টা,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ লুৎফর রহমান,উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আশরাফুল আলম,স্বপন কুমার সরকার সাধারণ সদস্য, সৈয়দা উম্মেহাবিবা পলি সাধারণ সদস্য ,সুজন মহন্ত সাধারণ সদস্য, প্রকল্প অংশগ্রহনকারীগণ এবং থ্রাইভ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ও সেন্ট্রাল মনিটরিং অফিসার, এমজেএসকেএস -ভূদেব চন্দ্র রায়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies