চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কাজল (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি নিজ ভোগডাবুড়ী প্রগতি পাড়ার ইউনুছ আলীর ছেলে।
বৃহস্পতিবার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) লতিফর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং-১২ করা হয়।
পরে শুক্রবার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আসামিকে হাজির করা হলে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।







