ভ্রাম্যমান প্রতিনিধি: চিলাহাটি ওয়েব : পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
এলাবাসীর লিখিত অভিযোগে জানা যায়, পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব তার নিজ বাড়ীর সেফটি টেংকির পানি দীর্ঘদিন থেকে ইলেক্ট্রিক্যাল পাম্প মেশিনের সাহায্যে প্লাস্টিকের পাইপ লাগিয়ে রাস্তার উপর দিয়ে নিয়ে পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিতরে (পূর্ব-উত্তর কোণের ওয়াল ছিদ্র করে) দুর্গন্ধময় পানি ফেলছেন। ফলে পচা ও দুর্গন্ধময় পানি অসস্তিকর পরিবেশ তৈরী করছেন। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে চিকিৎসকগণ মনে করছেন। এলাবাসীরা জানান, অধ্যক্ষকে বার বার বলা সত্বেও অদৃশ্য খুঁটির জোরে অধ্যক্ষ মোঃ আহছান হাবিব তার নিজ বাড়ীর সেফটি টেংকির পানি ফেলেই চলছেন। বিষয়টি কারিগরি শিক্ষা অধিদপ্তর রংপুর এর পরিচালকসহ পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।
এব্যাপারে পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব জানান, পৌরসভা থেকে তার নিজ বাড়ীর পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এবং এলাকাবাসীর সাময়িক সমস্যা সৃষ্টি হচ্ছে। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় তিনি বাধ্য হয়ে পার্বতীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিতরে প্রস্তাবিত ড্যামেজ কোয়ার্টারের আপাততো ফেলছেন। তবে খুব শীঘ্রই পার্বতীপুর পৌরসভা থেকে তার নিজ বাড়ীর পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিবেন বলে অধ্যক্ষ জানান।






