Type Here to Get Search Results !

পঞ্চগড়ে সাহসিকতা দক্ষতা প্রদর্শন ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি পেলেন রায়হান ইসলাম

নজরুল ইসলাম, পঞ্চগড় ব্যুরো : অপারেশনাল কর্মকান্ডে সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন ও দক্ষ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর হতে সন্মাননা ও ইনসিগনিয়া গ্রহন করেন ওয়ারহাউস ইন্সপেক্টর ও ইনচার্জ বোদা ফায়ার সার্ভিস স্টেশনের মোঃ রায়হান ইসলাম । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এন ডি সি, এ এফ ডব্লিউ সি, পি এস সি গত ২ সেপ্টেম্বর নিজ কর্মে সাহসিকতার অবদানের জন্য আনুষ্ঠানিক ভাবে সাড়া দেশের ৪০ জন ফায়ার কর্মীকে সন্মাননা ও ইনসিগনিয়া প্রদান করেন।। রংপুর বিভাগের মধ্যে সন্মাননা প্রাপ্ত ৪ জনের মধ্যে কর্মকর্তা হিসেবে মোঃ রায়হান ইসলাম এই সন্মাননা গ্রহন করেন।। বোদা ফায়ার সার্ভিসের কর্ম এলাকায় অগ্নিকান্ড, সড়ক দুর্ঘটনা, জলডুবি সহ নানা দুর্ঘটনা অহরহ ঘটে থাকে। এইসকল দূর্ঘটনার খবর পেয়ে মোঃ রায়হান ইসলাম ও তার টিম দ্রুততার সঙ্গে ঘটনাস্হলে হাজির হয়ে দক্ষতা ও সাহসিকতার দৃষ্টান্ত স্হাপন করেছেন। মোঃ রায়হান ইসলাম বলেন, ভালো কাজের স্বীকৃতি সবাইকে আরও ভালো কাজ করার উৎসাহ জোগায়।। এই সন্মাননা পেয়ে আমি আনন্দিত ও খুশি। ভবিষ্যতের জন্য আমার দায়িত্ব আরও বেড়ে গেল।।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies