আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ রানা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ৩টার দিকে কেতকীবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ কেতকীবাড়ী এলাকায় নিজ বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত মাসুদকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাসুদ ওই এলাকার সফিকুল ইসলামের ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।
ঘটনার পর চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী ও এএসআই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।







