Type Here to Get Search Results !

উলিপুরে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার করেছে কুড়িগ্রাম ডিবি পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানা এলাকায় কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উলিপুর থানাধীন ১১নং হাতিয়া ইউনিয়নের অর্ন্তগত পুরাতন অনন্তপুর এলাকার মাদক কারবারি মোঃ আফজাল হোসেন (৪২) এর নিজ বসতবাড়ি থেকে ৭৪ (চুয়াত্তর) পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, এরই ধারাবাহিকতায় আজ উলিপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৭৪ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি কুড়িগ্রামের একটি টিম। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies