Type Here to Get Search Results !

উলিপুরে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মৎস্যসম্পদ বৃদ্ধি ও দেশীয় মাছের উৎপাদন সম্প্রসারণে চলতি অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কাচারি পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্তির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম.আরিফ । পরে কাচারি প্রাঙ্গণ থেকে উপজেলার বিভিন্ন জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য পোনা মাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মোছাঃ আফ‌রোজা পার‌ভিন রিফা অ‌তি‌রিক্ত কৃ‌ষি অ‌ফিসার, মোঃ কাজী আজাদুর রহমান খামার ব‌্যবস্থাপক কুড়িগ্রাম, মোঃ র‌ফিকুল ইসলাম সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা (অ.দা.), উ‌লিপুর,মোঃ আব্দুল জব্বার মঙ্গা সা‌বেক চেয়ারম‌্যান পান্ডুল, মোঃ এনামুল হক উপ‌জেলা সহকারী সমাজ‌সেবা অ‌ফিসার, শাহাআলম সমাজ‌সেবক, ইকবাল হো‌সেন চাঁদ উ‌লিপুর ব‌নিক স‌মি‌তির ভারপ্রাপ্ত সভাপ‌তি, সাধন সরকার মৎস‌্যজীবী, মোঃ ছা‌বেদ আলী সদস‌্য স‌চিব মৎস‌্যজীবী দল উ‌লিপুর উপ‌জেলা শাখা,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক পারভেজ প্রমুখ
বিভাগ

Top Post Ad

Hollywood Movies