Type Here to Get Search Results !

পীরগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি ॥ মঙ্গলবার সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন করেন। উপজেলা বিএনপি’র নেতৃত্বে নেতা কর্মীরা যেসব কর্মসূচী পালন করেছেন তাদের মধ্যে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও তার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা সহ দোয়া পাঠ করা হয়। বিএনপি’র চেয়ারপার্সন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌর শহরের শহীদ জিয়াউর রহমান সড়কের মাইক্রোবাস ষ্ট্যান্ড এলাকায় গণজমায়েত হয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। প্রতিষ্ঠা বার্ষিকীর গুরুত্ব সম্পর্কে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক অধ্যাপক জিল্লুর রহমান জুয়েল, বিএনপি’র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, হাজীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুর রহমান মাষ্টার, ৬নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ, থানা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, পৌর যুবদল হায়দার আলী, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুর রশিদ, মহিলা দলের আহবায়ক কুলসুম বেগম, সদস্য সচিব মাহাফুজা বেগম প্রমুখ। সভায় ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর সফল কর্মসূচীতে উৎসব মুখর পরিবেশে অংশ নিয়েছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies