অজয় সরকার, পার্ব তীপুর: দিনাজপুরের পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ’র সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। সভায় জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, নাগরিক অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে বক্তব্য দেন অতিথিরা। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হোসাইন রাজু, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ ওয়াদুদ, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
