Type Here to Get Search Results !

চিলাহাটির ভোগডাবুড়ীতে ৫০ বছরের স্বপ্নপূরণ, উদ্বোধন হলো ইউপি কমপ্লেক্স নির্মাণকাজ


আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নবাসীর দীর্ঘ ৫০ বছরের অপেক্ষার অবসান ঘটল। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ৩ তলা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার রাতে চিলাহাটি ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নির্মাণকাজের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নতুন এই আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মিত হলে এক ছাদের নিচে নাগরিকরা আরও দ্রুত ও উন্নত সরকারি সেবা পাবেন।
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোগডাবুড়ী ইউনিয়নের বাসিন্দারা।

Top Post Ad

Hollywood Movies