Type Here to Get Search Results !

টিম বালাপাড়ার উদ্যোগ ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্প, রক্তদাতাদের সংবর্ধনা

রাব্বি হাসান, স্টাফ রিপোর্টার, চিলাহাটি ওয়েব : দেবীগঞ্জের বালাপাড়ায় টিম বালাপাড়ার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা অনুষ্ঠান। 
মানবিক এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সমাজসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন অলিআর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রাব্বি হাসান, ইউপি সদস্য বক্তিয়ার রহমান, সমাজসেবক বুলেট, খোকন, জাহিদুল ইসলাম, ওবায়দুর রহমান এবং নবিরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিম বালাপাড়ার সভাপতি স্বপন ইসলাম। এ সময় সর্বোচ্চ সংখ্যক স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে ফ্রি ব্লাড ক্যাম্পেইনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies