বিশেষ প্রতিনিধি, পার্বতীপুর : পার্বাতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুর রশিদ সংগ্রাম এর নামে বিভিন্ন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য প্রদান করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ বৃহষ্পতি বার দুপুর ১টায় বাসটার্মিনালের যু্দলের দলীয় অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মাহাবুর রশিদ সংগ্রাম বলেন,দুর্ণীতি দমন ব্যুরো ঢাকায় তার নামে মিথ্যা অভিযোগ করেন।তিনি বলেন অন্যের বাড়ী ছবি তুলে সংগ্রামের বাড়ী বলে অভিযোগ করেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। এছাড়াও পার্বতীপুর মডেল থানায়ও
একটি মিথ্যে অভিযোগ করেন।
উপজেলা যুবদলের আয়োজনে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সাবেক পৌর কাউন্সিলর মানজুর রশিদ,টেংকলরীর সাধারণ সম্পাদক আতাউর রহমান,ডাঃ মোমিনুল ইসলাম,প্রমুখ।
