বিশেষ প্রতিনিধি, পার্বতীপুর :-দিনাজপুরের পার্বতীপুরের হামিদপুর বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে হামিদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হল রুমে একটি গঠনমূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন। হামিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহাদাৎ হোসেন (সাদো), উপজেলা বিএনপি'র সাবেক সহ-সাধারণ সম্পাদক শ্রী দীপঙ্কর শাহ মানিক, পৌর যুবদলের সাবেক আহবায়ক রবিউল ইসলাম বাবু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম হামিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক কোষাধক্ষ্য জহির উদ্দিন বানিয়া, মহিলা দলের সাবেক নেত্রী রুবিনা পারভিন এবং কামরুন নাহার সহ এক থেকে নয়টি ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। যৌথ কর্মী সভাটি সংগঠনের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, দলীয় কার্যক্রমকে গতিশীল ও ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান এর হাতকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
