অজয় সরকার পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পার্বাতীপুর মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ জুলাই) উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের কালিরহাট ছোট চন্ডিপুর গ্রামে।
পার্বাতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আ: ওয়াদুদ জানান , ওই গ্রামের রিপেন চন্দ্রের স্ত্রী সবিতা রানী (৩৩) ও মেয়ে পল্লবী রানী(১৫) নিজ শোয়ার ঘরে দীর্ঘসময় ঘরের দরজা আটকিয়ে থাকলে কোন সাড়া শব্দ না পেয়ে সন্দেহ দেখা দেয় পরিবারের লোকজনের। এক পর্যায়ে স্বামী রিপেন চন্দ্র ঘরের দরজা ভেঙে ঢুকে একই সিলিং ফ্যানের সাথে স্ত্রী ও মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। সুরতহাল তৈরী শেষে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে রাত ৮ টায়। ওসি জানান, আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হয়েছে।