Type Here to Get Search Results !

চিলাহাটিতে নতুন ঠিকানায় স্বপ্নতরী পাবলিক লাইব্রেরী

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারী জেলার চিলাহাটিতে স্বপ্নতরী পাবলিক লাইব্রেরীর স্থান পরিবর্তন উপলক্ষে কেক কাটা ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চিলাহাটি হাইস্কুল রোড সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সাফিক ডিয়ার এবং কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য আপেল বসুনীয়া।
স্বপ্নতরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবু ফারহান, নাজমুস সাদাত সাফিন, ফারহান হাসিন ফাহিম, আরিফুজ্জামান আরিফ, জুবায়ের আহমেদ, তানভীর রহমান তামিম ও কামিয়াব কানন, জয়ন্ত রায়, আল মাহমুদ লিওনসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা পাঠাভ্যাস গড়ে তোলা ও জ্ঞানচর্চা বিস্তারে লাইব্রেরীর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Top Post Ad

Hollywood Movies