Type Here to Get Search Results !

চিলাহাটি সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি




আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : নীলফামারীর চিলাহাটি সীমান্তে এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ রবিবার ডাঙ্গাপাড়া আদর্শ গ্রাম টঙ্গেরপাড়া এলাকার ৭৮০ নম্বর সাব-পিলারের কাছে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তিকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা তা প্রতিহত করেন।
পরে তাকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানো হয়।ডাঙ্গাপাড়া বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সীমান্ত নিরাপত্তায় সহযোগিতা করছেন।

Top Post Ad

Hollywood Movies