Type Here to Get Search Results !

চিলাহাটিতে ১৬ বছরের কিশোর নিখোঁজ

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব: নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চান্দখান ইন্দিরাপাড়া গ্রামের বাসিন্দা সুমন (১৬) গত ২২ জুন বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। তিনি সাইদুর ও সেলিনা দম্পতির ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সুমনের মানসিক সমস্যা রয়েছে। গত ২২ জুন বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। এতে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। 

নিখোঁজ হওয়ার সময় সুমনের পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও লুঙ্গি। তার সন্ধান পেলে বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে 01314222451, 01744457083 মোবাইল নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।

Top Post Ad

Hollywood Movies