Type Here to Get Search Results !

বোদায় ১ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

নজরুল ইসলাম ,পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের বোদায় এক কেজি গাঁজা সহ ক্ষিতিশ চন্দ্র রায় (৩৯) নামে একজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, রবিবার (৭ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে ভেলাপুকুরী গ্রামের নিজ বাড়ি থেকে এস আই তপন ও এস আই ওমর ফারুকের নেতৃত্বে বোদা থানা পুলিশের একটি দল প্রায় এক কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী ক্ষিতিশ চন্দ্র রায় কে গ্রেফতার করে। এসময় আটককৃতর সঙ্গে থাকা অন্য তিন চারজন সহযোগী মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে আটককৃত ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়। বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল একজন মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয়। এসময় তার সহযোগী হিসেবে ৩ থেকে ৪জন পালিয়ে যায়। পলাতক আসামিদের ধরতে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies