Type Here to Get Search Results !

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশইন, বিজিবির বাঁধায় জিরো লাইনে অবস্থান

পঞ্চগড় ব্যুরো : পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 
শুক্রবার ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের পুশইন করেছে বিএসএফ। তবে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়বাড়ি ক্যাম্পের বিজিবি সদস্যদের বাঁধায় পুশইন হওয়া লোকজন জিরো লাইনে অবস্থান করছে। এঘটনায় বিজিবি বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কাটাতারের বেড়া পার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা নারী ও পুরুষ সহ ১০ জনকে পুশইন করেছে। পরে বিজিবির টহল দল বাঁধা দিলে তারা সীমান্তের ভারতীয় অংশে ২০ গজের মধ্যে অবস্থান নেয়। 
এদিকে, এঘটনার পর থেকে বিজিবির সাথে স্থানীয় মানুষজন অংশগ্রহণ করে সীমান্তে অবস্থান করছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies