Type Here to Get Search Results !

পীরগঞ্জ প্রানিসম্পদ বিভাগের মাঠ পরিদর্শন করলেন বিভাগীয় পরিচালক

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রানিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের সম্প্রসারন কার্যক্রম পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় পরিচালক মো: আব্দুল হাই সরকার। ২৫ জুন দিনব্যাপি তিনি মাঠ পর্যায়ের সম্প্রসারন কার্যক্রম সমূহ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন ঠাকুরগা জেলা প্রানি-সম্পদ ডাঃ ইজাহার আহমেদ খান , ঠাকুরগাঁও সদর উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ সাইদুর রহমান সহ দপ্তরের বিভন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন। পরিদর্শনের শুরুতে সকাল ১০:০০ ঘটিকায় চোপড়াবাড়ি এবং বেগুনবাড়ী পীরগঞ্জে অবস্থিত কাজী ফার্মস লি. এর গ্রান্ড প্যারেন্টস ফার্মস (জিপি ফার্ম) পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হয়।পরে "প্রাণ ডেইরি লিমিটেড" এর VMCC (Village Milk Collection Centre) পরিদর্শন, এবং দিকনির্দেশনা প্রদান, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের" আওতায় -মিনি ডেইরি ফার্ম পরিদর্শন এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট শেড পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান, প্রিয়াংকা রেস্টুরেন্ট এন্ড সুইটস এর প্রাণিজাত পণ্যের ভান্ডার "প্রিয়াঙ্কা সুইটস" এর বাহারি আইটেমের মিষ্টি-মন্ডা, দই তৈরির কারুকার্য পরিদর্শন ও পরামর্শ প্রদান, প্রাণিপুষ্টি প্রকল্পের আওতায়- পীরগঞ্জ কলেজ বাজার "ঘাসের বাজার" পরিদর্শন ও মতবিনিময়। "হবি ডেইরি ফার্ম" এবং "দুই ভাই মোজারেলা চিজ" ফ্যাক্টরী পরিদর্শন ও পরামর্শ প্রদান। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রকল্পের আওতায় আদিবাসী সুফলভোগীদের "গাভী পালন প্রদর্শনী" এবং "ভেড়া পালন প্রদর্শনী" পরিদর্শন এবং অভিজ্ঞতা বিনিময়, প্রাণিপুষ্টি প্রকল্পের আওতায় ঘাস চাষ সুফলভোগী আবু সাঈদ এর ১৮ বিঘা জমির ঘাসের প্লট পরিদর্শন এবং পরামর্শ প্রদান, মিল্ক ভিটা কর্তৃক স্থাপিত VMCC ( ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার) পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান। শেষে সকল সহকর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা শেষে অফিস ক্যামপাসে দৃষ্টিনন্দন "জারুল গাছের চারা" রোপনের মধ্য দিয়ে পরিদর্শনের সমাপ্তি হয়। দিনব্যাপী পরিদর্শন, অভিজ্ঞতা বিনিময় এবং দিকনির্দেশনা পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উন্নয়নের অন্যতম রসদ এবং চালিকাশক্তি হিসেবে কাজে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকরে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies