Type Here to Get Search Results !

পার্বতীপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

অজয় সরকার পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা-আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার মিরা, আলী হোসেন রুবেল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সরকারের এ প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি অফিস প্রাঙ্গণে প্রদর্শিত মৌসুমি বিভিন্ন পুষ্টিকর ফল-ফলাদি এবং কৃষি তথ্যভিত্তিক কর্নার পরিদর্শন করেন। এ সময় কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও পুষ্টি বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies