Type Here to Get Search Results !

চিলাহাটিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালন

আপেল বসুনীয়া, চিলাহাটি ওয়েব : মহান মে দিবস উপলক্ষে নীলফামারীর চিলাহাটিতে বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। সকালে চিলাহাটি বিভিন্ন শ্রমিক সংগঠনের র‍্যালি চিলাহাটি বাজার প্রদক্ষিণ করে।
র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক, দিনমজুর, পরিবহন কর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনের স্মরণে প্রতিবছর ১ মে বিশ্বব্যাপী মহান মে দিবস পালিত হয়।
মহান মে দিবসকে ঘিরে চিলাহাটিতে শ্রমিকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Top Post Ad

Hollywood Movies