Type Here to Get Search Results !

ডোমারে বোরোধানের নমুনা শস্য কর্তন সম্পন্ন

চিলাহাটি ওয়েব ডেস্ক : নীলফামারীর ডোমার উপজেলার বড় রাউতা এলাকায় বোরো মৌসুমে উৎপাদিত ধানের ফলন নিরূপণে নমুনা শস্য কর্তন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মাঠ পর্যায়ে ধানের উৎপাদন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) জনাব জাকির হোসেন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জনাব শাহীনা বেগম এবং উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম। এছাড়াও উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) বৃন্দ ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান- বোরো ধানের প্রকৃত ফলন নির্ধারণ ও কৃষি উৎপাদনের সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিচালনা করা হয়।
মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগ বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রেখেছে।
স্থানীয় কৃষকেরা জানান, অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় চলতি মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে বলে তারা আশাবাদী।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies