Type Here to Get Search Results !

দেবীগঞ্জের রাসেল ছাত্রদল ঢাকা উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক

রবিউল সানি, ঢাকা : পঞ্চগড়-২ আসনের (বোদা-দেবীগঞ্জ) অন্তর্ভুক্ত দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বাবুবাজার এলাকার এক তরুণ রাজনৈতিক কর্মীর সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন স্থানীয়রা।
ওই এলাকার বাসিন্দা রহিদুল-আম্বিয়া দম্পতির তৃতীয় সন্তান মো. আশিকুর রহমান রাসেল সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে রাজধানী ঢাকার প্রতিযোগিতামূলক রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা সহজ ছিল না। তবে দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠার ধারাবাহিকতায় রাসেল ছাত্রদলের নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব লাভ করেন।
ছাত্ররাজনীতির বিভিন্ন স্তরে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে।তিনি ইতোমধ্যে সংগঠনের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তার এই অর্জনের পেছনে দলের শীর্ষ নেতৃত্বের সহযোগিতা ও দিকনির্দেশনার কথা উল্লেখ করে তিনি বিশেষভাবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল বলেন, “এই অর্জন শুধু আমার ব্যক্তিগত নয়; এটি আমার এলাকার মানুষের দোয়া, ভালোবাসা এবং দলের সিনিয়র নেতৃবৃন্দের আস্থার ফল। আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”
তার এই সাফল্যে শালডাঙ্গা ইউনিয়নসহ দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছেন। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও তাকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Top Post Ad

Hollywood Movies