Type Here to Get Search Results !

সীমান্তে চোরাচাল অভিযান চালিয়ে ১ লক্ষ ৮৭ হাজার টাকার মাদক আটক

আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি :ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১ লক্ষ ৮৭ হাজার ৬শত ৫০ টাকা ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। গত ২০ ও ২১ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর, সুন্দরা বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে যথাক্রমে মালিকবিহীন ৪৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৭৫ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের বাজার মূল ১ লক্ষ ৮৭ হাজার ৬শত ৫০ টাকা। এছাড়াও গত ২২ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৭৫ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের মূল্য ৭১ হাজার ২শত ৫০ টাকা। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ভারত থেকে বিজিবি কোন ভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিক সহ কোন প্রকার নিষিদ্ধ মালামাল প্রবেশ করতে দেওয়া হবে না। সে দিকে কড়া নজর রাখা হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
বিভাগ

Top Post Ad

Hollywood Movies