আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর
মেশিন বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশবান্ধব জৈব
সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের
মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করেন দিনাজপুর-৫
(পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এ.জেড.এম.
রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি
সামিউল ইসলাম, ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ
মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সারোয়ার হাসান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা
সমাজ সেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, এমপি প্রতিনিধি
ও রাজনীতিবিদ মোঃ সাহাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও
গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভার্মি কম্পোস্ট ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা
বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব হয়।
আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার অংশ হিসেবে কৃষকদের মাঝে
এ ধরনের মেশিন বিতরণ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপকারভোগী কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন
বিতরণ করা হয়। কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে
ভবিষ্যতেও কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
